Posts

Showing posts from April, 2022
Image
  বন নিধন বলতে বোঝায় উদ্দেশ্যমূলকভাবে ভূখণ্ডের বনভূমি অঞ্চলগুলো সম্পূর্ণ রূপে নিধন করা। এটি বেশিরভাগ ক্ষেত্রে মনুষ্যসৃষ্ট একটি বিপর্যয় যা পরিবেশে অঘোষিত দূর্যোগ ডেকে আনে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ১৫ বিলিয়ন গাছ কাটা পরে যা বিশ্ব পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর জন্য বিরাট হুমকি। ৩৬ টি ফুটবল এর মাঠ সমান গাছ কাটা যায় প্রতি মিনিটে। যেখানে একটি গাছ প্রায় ৪৮ পাউন্ড কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করতে পারে। অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন বনভূমির উপর বিরূপ প্রভাব ফেলছে।বন নিধনের ফলে পরিবেশে পরবর্তীতে ভূমিধস, গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ, বৈশ্বিক উষ্ণতার মত অবস্থা দেখা দেয়। 316 People reached 37 Engagements – Distribution score Boost unavailable 12 You and 11 others 6 Shares Care Comment Share
  থামুন!! থামুন!! একটু ভেবে দেখি আমরা যেই ভূমি নিয়ে এত গৌরব করি সেটি আগামী ৫০ বছরে তলিয়ে যাওয়ার ভয় কি হানা দিয়েছে কখন ও? জ্বি,জাতিসংঘ এর একটি গবেষণায় উঠে এসেছে, আগামী ৫০ বছরের মধ্যে বাংলাদেশ এর আর ও ২০% ভূমি তলিয়ে যেতে পারে পানিতে। আরেকটু ভেবে দেখি এর কারণ টা কি হতে পারে! হ্যা, ঠিক ভাবছেন।জলবায়ু পরিবর্তন! জলবায়ু পরিবর্তন বলতে তাপমাত্রা এবং জলবায়ুর গাঠনিক পরিবর্তনকে বোঝায়। এই পরিবর্তন গুলো প্রাকৃতিক হতে পারে যেমনঃ সৌর চক্রের পরিবর্তন, বা হতে পারে মনুষ্যসৃষ্ট নানা ধরনের অভ্যন্তরীন ও বাহ্যিক ঘটনার জন্য জলবায়ু পরিবর্তন দায়ী। গত কয়েক দশক ধরে পৃথিবীর জলবায়ু পরিবর্তন একটি মুখ্য ভাবনার বিষয় হয়ে দাড়িয়েছে। এছাড়া এ ধরনের জলবায়ু পরিবর্তন পরিবেশ, বাস্তুসংস্থান, জীববৈচিত্র এবং মানবসমাজের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। শুনে অবাক হবেন, এই প্রভাব গুলোর মধ্যে বেশিরভাগ এর কারণ বা মূল ভিত্তি মনুষ্যসৃষ্ট কার্যকলাপ। বন নিধন জলবায়ু পরিবর্তন এর অন্যতম প্রধান কারণ গুলোর মধ্যে একটি।